কাউখালীতে ওয়ারেন্টভূক্ত আসামি দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৫:৪৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৫:৪৮:৫৩ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 

পিরোজপুরের কাউখালীতে দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা জেলা পুলিশের সহায়তায় কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার গেন্ডারিয়া থেকে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে পারভেজ মহাজন (৩৮)কে গ্রেফতার করে রাতেই কাউখালী থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২১ অক্টোবর) আসামি পারভেজকে  পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের সহায়তায় আসামি পারভেজ মহাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও একটি নারী শিশু নির্যাতনে মামলা রয়েছে। মঙ্গলবার আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২১/১০/২০২৫।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]