প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে টাইফয়েডের টিকা ।

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৫:০৪:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৫:০৪:২২ অপরাহ্ন
নাদিম হায়দার বিশেষ প্রতিনিধি 

বাংলাদেশে টাইফয়েড রোধে সারা দেশে টাইফয়েড এর টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেয় সরকার এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে এই টিকা প্রদান করছে সরকার অদ্য ২১ অক্টোবর ২৫ ইং তারিখ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন এর রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে টিকা দান  কার্যক্রম শুরু করা হয় এসময় উপস্থিত ছিলেন  বিদ্যালয়টির প্রধান শিক্ষোক রোকসানা বেগম কেয়া ও অত্র বিদ্যালয় এর শিক্ষক বৃন্দ ও অভিভাবকগণ।  ৩৬৬ জন শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করবে রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। টিকা প্রদান কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে রশুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোকসানা বেগম কেয়া বলেন এই টাইফয়েড টিকা প্রদান অবশ্যই সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।  আমরা দেখেছি প্রতি বছর এই টাইফয়েডে আক্রান্ত হয়ে অনেক শিশু মৃত্যু বরণ করে। টিকা প্রয়োগে আর এই সমস্যাটি হবে না । আমার স্কুলের শিক্ষার্থীরা আনন্দের সাথে এই টিকা গ্রহণ করছে এবং তাদের মাঝে স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ লক্ষ্য করা গেছে । এখন পর্যন্ত কোন সমস্যা আমার চোখে পারেনি । কোন দুর্ঘটনার খবর এখন পর্যন্ত আমি পাইনি আমি আশা করি এই টিকা প্রয়োগে বাচ্চাদের কোন সমস্যা হবে না এবং টাইফয়েডের কারণে শিশু মৃত্যুর হার কমবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]