তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল

আপলোড সময় : ২১-১০-২০২৫ ১০:১২:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ১০:১২:৫৬ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন সোহেল তানোর
রাজশাহীর তানোরে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পোড়ানো হলো পরিপক্ক ধানক্ষেতের ফসল।

ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর রাতে উপজেলার সরনজাই মৌজার  মন্ডলপাড়ার ৪২ শতক ধানী জমিতে এবিষয়ে জমির মালিক ক্ষতিগ্রস্ত কৃষক শ্রী জগিন্দর সরদার (৪৮) থানায় ৫ জনকে বিবাদী করে লিখিত অভিযোগ করেছেন।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার জমিতে থাকা পরিপক্ক ধান (বিষাক্ত কীটনাশক) ঘাস পোড়ানো বিষ দিয়ে ধানগুলো  পুড়িয়ে দিয়েছে। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

তিনি আরো উল্লেখ করেন, প্রায় ৪৫ বছর আগে তিনি বিবাদী দুরুল হুদার পিতা মৃত তরিকুল ইসলামের কাছ থেকে খাস খতিয়ানভুক্ত এই জমি ক্রয় করে দখল ভোগ করে আসছেন। এ নিয়ে বিবাদীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতেও নিষ্পত্তি হয়, এবং আদালত তার পক্ষে রায় দেন।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]