গফরগাঁওয়ের দাখিল মাদ্রাসার অবঃ সুপার মাওঃ হাজী মোঃকাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন

আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম বলেছেন, “আমি একজন ক্রীড়ামোদি মানুষ। খেলাধুলা মানুষের মন ও চিন্তায় বড় পরিবর্তন আনতে পারে—এটাই আমার বিশ্বাস। খেলার মধ্যে মানুষ যতক্ষণ থাকে, ততক্ষণ সে পাপ কাজ থেকে দূরে থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও নেতৃত্বগুণ তৈরি হয়। সমাজ ও রাষ্ট্রকে কিছু দেওয়ার মানসিকতাও গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “খেলাধুলাকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে আমরা ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। ‘তারুণ্যের উৎসব’-এর মাধ্যমে ক্রিকেট, ফুটবল, দৌড়, ম্যারাথন, সাইকেলিং সহ বিভিন্ন খেলা নতুন করে শুরু হবে। ইউনিয়নভিত্তিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

ইউএনও কামরুল ইসলাম বলেন, “আজকের তরুণ প্রজন্ম মাদকের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ছে। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়ে এই কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানাই।”
সোমবার (২০ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান সাইনবোর্ড মাঠে ‘তাশরিফ গাজী কিংস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক নিরব মো. সাইফুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ শ্রমিক কলেজের সহকারী অধ্যাপক মু. মাহমুদুল হাসান সাইদুল প্রমুখ।

উদ্বোধনী খেলায় উত্তরা শেডো ফাইটার্সকে ১ উইকেটে পরাজিত করে সাভার পল্লীবিদ্যুৎ ইলেভেন।

###
তৈয়বুর রহমান
01824951510
কালীগঞ্জ, গাজীপুর
20-10-2025

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]