কেন্দুয়ায় জনতা ব্যাংক পিএলসি উপ শাখার শুভ উদ্বোধন

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৮:২৩:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৮:২৩:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জনতা ব্যাংক পিএলসি’র একটি নতুন উপ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে  উপজেলা সদরে অবস্থিত কোর্ট রোডে নাসিমা ম্যানসনে জনতা ব্যাংকের উপ শাখার ভার্চুয়ালী উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মজিবর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক ফারজানা খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়েজ আলম এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), জনতা ব্যাংক নেত্রকোণা জেলা শাখার উপ পরিচালক সাখাওয়াত হোসেন সিদ্দিকী,জামায়েত ইসলামী নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী খাইরুল
সাখাওয়াত হোসেন সিদ্দিকী,জামায়েত ইসলামী নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী খাইরুল কবীর নিয়োগী,জামায়াতে ইসলামী আমীর সাদেকুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুঞা প্রমুখ।

 
এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি,গন-মাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উপ শাখা উদ্বোধনের মাধ্যমে কেন্দুয়া ও আশপাশের এলাকার জনগণ আরও উন্নত ব্যাংকিং সেবা পাবেন। জনতা ব্যাংক জনগণের আস্থার প্রতীক হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২০-১০-২০২৫



সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]