কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কারে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু

আপলোড সময় : ২০-১০-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৫ ০৭:৩২:৩৫ অপরাহ্ন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বানার নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— লিপি আক্তার (৪০) ও বিলকিস বেগম (২৫)।

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন নারী কৃষিজমির কচুরিপানা পরিষ্কারে নদীতে নামেন। এ সময় হঠাৎ নদীর গভীরে পড়ে চার জন ভেসে যান। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ হন বিলকিস বেগম। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘‘কচুরিপানা পরিষ্কারে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন।’’

তৈয়বুর রহমান
০১৮২৪৯৫১৫১০
কালীগঞ্জ, গাজীপুর
১৯-১০-২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]