রাহাদ সুমন,বরিশাল
বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় মা ইলিশ রক্ষা অভিযানে প্রশাসনের দলের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চরমোনাই-মেহেন্দীগঞ্জ সীমান্তবর্তী জাঙ্গালী লাগোয়া কালাবদর নদীতে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনার সময় আমাদের উপস্থিতি টের পেয়ে একটি ট্রলারের জেলেরা পালিয়ে যান। ট্রলারটি উদ্ধারে আমরা ঘটনাস্থলে পৌঁছালে আশপাশ থেকে ৮-১০টি ট্রলারের অন্তত অর্ধশতাধিক জেলে আমাদের স্পিডবোট ঘিরে ফেলেন। তখন আত্মরক্ষার্থে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তিনজন জেলে আহত হন বলে জানান তিনি।
প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনকে উন্নত চিকিৎসার জন্য মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর উপজেলার ভূমি অফিস, মৎস্য অধিদপ্তর ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ দল।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ১৯-১০-২০২৫ইং
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল ইসলাম বলেন, এখন (রাত ৮টা) পর্যন্ত গুলিবিদ্ধ কাউকে ভর্তি করা হয়নি।