রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলায় হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে নিজের বাড়ির বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রবিবার(১৯ অক্টোবর) সকালের দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা ঐ এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে।
পুলিশ বলছে,শনিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
জানা গেছে, মুসা তার বসতঘরের বারান্দায় ঘুমাতো। প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন । ভোর রাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়।
ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়ে থাকতে পারে স্থানীয়রা এমন ধারনা করলেও পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে শিখা বলেন, ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার সাথে জড়িততের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, নিহত ব্যক্তির বুকে হাসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকান্ড নয়। তাহলে অপরাধীরা ভ্যানও সঙ্গে করে নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।