ভালুকায় শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৪:৪৫:০৪ অপরাহ্ন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ম মাঠে ইউনিয়ন শ্রমিকদল কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে ভরাডোবা ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। প্রধান বক্তা ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি ও উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবর রহমান মজু, নজরুল ইসলাম বিএসসি, নাসির উদ্দিন সরকার, খালেদা নার্গিস, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, সেচ্ছাসেবক দল নেতা কায়সার আহামেদ কাজল, যুবদল নেতা, নাইমুল করিম জান্নাত, শামীম আহমেদ সহ অন্যান্যরা। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]