কেন্দুয়ার চারিতলায় জমি নিয়ে চাচাতো ভাইদের সংঘর্ষে আহত ১০

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০১:৩৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০১:৩৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাধন ও শামসুল ইসলামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ১৪ থেকে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— আরাধন (৪৫), তার স্ত্রী নূরনাহার (৭০), মামুদা (৩৫), হেমেলা (৩৮), শামসুল ইসলাম (৪৩), দ্বীন ইসলাম (৩৫) ও ছোটন ওরফে লিটন (৩৫)।

আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে,ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, পুরোনো জমি নিয়ে বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া,নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৮-১০-২০২৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]