রুবেল হোসাইন সংগ্রাম,রংপুর:
রংপুর জেলা বিএনপি’র সদ্য প্রয়াত সদস্য সচিব ও গণ-মানুষের নেতা মরহুম আনিছুর রহমান লাকু স্মরণে মিঠাপুকুর উপজেলা বিএনপি তাহার আত্মার মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল পালন করেছে।
শনিবার(১৮,অক্টোবর) মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মিঠাপুকুর উপজেলা বিএনপি’র উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারের সঞ্চালনায় ও মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে: বক্তারা এসময় আনিছুর রহমান লাকুকে রংপুর জেলা বিএনপির একজন বীর হিসেবে উপস্থাপন করেন। দলের জন্য তার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান।
বক্তারা আরো বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুরের তৃণমূল রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাজীবন গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রংপুর বিএনপি এক নিবেদিত প্রাণকে হারালো।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
রংপুর প্রতিনিধি:
ফোন-০১৭৩৮৩৮২১৭৭
তাং ১৮/১০/২৫