উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল গ্রেপ্তার

আপলোড সময় : ১৮-১০-২০২৫ ১২:২৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৫ ১২:২৮:২৪ পূর্বাহ্ন
রাহাদ সুমন,বরিশাল:

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে এ খবরটি

 দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে জানানো হয় বলে সাংবাদিকদের জানান (ওসি) মো. আব্দুস সালাম। ওসি আরও জানান, তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে দিনাজপুর আদালতে শুক্রবার (১৭ অক্টোবর) হাজির করা হয়।দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর কাটলা এলাকায় অবৈধ পথে ভারত যাওয়ার সময় তাকে বরগুনার এক আওয়ামী লীগ নেতাসহ



গ্রেপ্তার করা হয়।  জানা গেছে তার বিরুদ্ধে ঢাকায় রাষ্ট্রদোহ মামলাসহ উজিরপুরে একাধিক মামলা রয়েছে।

রাহাদ সুমন,বানারীপাড়া

তারিখঃ১৭-১০-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]