কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালি উপজেলা কার্যালয়ে ইসলামি ছাত্রশিবির কাউখালি উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, কাউখালী উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলাম খান, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন,
কাউখালি সদর ইউনিয়ন আমীর টি এম রেজাউল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্রশিবির কাউখালী উপজেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে তারা পৃথিবীর কোন বিপদকে ভয় পায় না।
সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না।
বিজয় হয় আল্লাহর সাহায্যে।
তিনি আরো বলে সারাদেশে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের কারন হলো এই ছাত্ররা ছিল আল্লাহর প্রতি বিশ্বাসী,মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, শিক্ষার্থীর বান্ধব।
শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে তারা পাশে ছিল।
যার কারনে শিক্ষার্থীরাও সুযোগ পেয়ে শিবির প্যানেলকে ভোট দিয়েছে।
শিক্ষার্থীরা সর্বদা আল্লাহর প্রতি বিশ্বাস, ও ভয় রাখবে। মনে রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভয় থাকলে বদরের মত বিজয় আসবে।
বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১৭/১০/২০২৫