কালীগঞ্জে ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ০৮:১৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ০৮:১৮:২০ অপরাহ্ন
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর ঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে নরুন উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আন্তঃঘরোয়া ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ,ক,ম, মোফাজ্জল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী শেখ, সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দ, গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ সামসুল হক রিপন, দুবাই প্রবাসী জাহিদুল ইসলাম বেপারী (বাবু), ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আবুল বাশার আকন্দ, সাবেক নরুন বাজার সভাপতি হাজী মতিউর রহমান খান, প্রহলাদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসিফ আকবর, ইউপি সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাকিব আহমেদ প্রমুখ।
উক্ত খেলায় নাদিম ফুটবল একাদশ ২-১ গোলে সজিব ফুটবল একাদশে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ঃ একই মাঠে সন্ধ্যা রাত ৮ টায় ফ্লাক লাইটের আলোতে সাবেক খেলোয়ারদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় লাল ফুটবল একাদশ ২-১ গোলে হলুদ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
###


তৈয়বুর রহমান
০১৮২৪৯৫১৫১০
কালীগঞ্জ, গাজীপুর।
১৭-১০-২০২৫ ইং


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]