রাজস্থলীর দুই সরকারি কলেজে এইচএসসি ফলাফলে ভরাডুবি — পাশের হার মাত্র ৯.৫৫%

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:৩৩:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:৩৩:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

অভিভাবক মহলে ক্ষোভ, শিক্ষার মান নিয়ে প্রশ্ন

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙামাটির রাজস্থলী উপজেলার দুটি সরকারি কলেজের চরম ভরাডুবি ঘটেছে। পাশের হার এতটাই তলানিতে যে, অভিভাবক মহলে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। এমন ফলাফলকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও তাদের স্বজনেরা।

উপজেলার দুটি সরকারি কলেজ থেকে মোট ৩৩৫ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র ৩২ জন, অর্থাৎ পাশের হার প্রায় ৯.৫৫ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ফলাফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মান—উভয় নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থলী সরকারি কলেজে তিনটি বিভাগে মোট ১২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১০ জন। পাশের হার ১৪.৮৫ শতাংশ।
অন্যদিকে, বাঙ্গালহালিয়া সরকারি কলেজে তিনটি বিভাগে ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, কৃতকার্য হয় মাত্র ১৮ জন। এ কলেজের পাশের হার ৯.১৮ শতাংশ।

শিক্ষার্থীরা বলছে, শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাস না হওয়া এবং নিয়মিত মনিটরিংয়ের অভাবেই এমন বিপর্যয়কর ফলাফল হয়েছে। অভিভাবকেরা বলছেন, “সরকারি কলেজে ভর্তি হয়ে সন্তানরা ভালো শিক্ষা পাবে—এই আশায় ছিলাম। কিন্তু এমন ফলাফল হতাশাজনক।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]