সুনামগঞ্জে বিএনপি’র গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১১:৪৭:৩৪ অপরাহ্ন
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ ঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে গণসংযোগ ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের পুরান বাসস্ট্যান্ডস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি ও জেলা বিএনপি’র অন্যতম সদস্য।

সভায় সভাপতিত্ব করেন জনাবা লুৎফা আনোয়ার, সভাপতি, জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ জেলা।
সঞ্চালনায় ছিলেন জনাবা এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ জেলা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,

> “জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাসমূহ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। নারী সমাজকে রাজপথে নেমে এসে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ সংগ্রামে মহিলা দলের নেত্রীবৃন্দ ও তৃণমূল নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর উপজেলা ও সুনামগঞ্জ পৌরসভা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়

৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]