মোহনগঞ্জে মাদক সেবনকালে ৬ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৯:৪৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৯:৪৫:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদেরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদণ্ড এবং মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওহাল এলাকার মো. মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মো. কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪৮)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল 
হক বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
১৬-১০-২০২৫


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]