মঠবাড়িয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব) শাহজাহান মিলনের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

আপলোড সময় : ১৬-১০-২০২৫ ০৬:৩০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ০৬:৩০:৫৫ অপরাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির সাবেক কেন্দ্রীয়   বন ও পরিবেশ বিষযক সম্পদক কর্ণেল (অব) শাহজাহান মিয়া (মিলন) এর সাথে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  দুপুরে মঠবাড়িয়া জাতীয়তাবাদী কৃষকদল কার্য্যালয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির যুগ্ম আহবায় ও মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি এস এম ফেরদৌস রুম্মান, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক   কাওসার মল্লিক।এ সময় উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান  আবির, সাধারণ সম্পাদক মনির আকন সহ গণমাধ্যমকর্মীরা। 
সভায় কর্ণেল (অব) শাহ্জাহান মিয়া (মিলন) মনোনয়ন প্রত্যাশা করে বলেন, বিএনপির প্রণীত ৩১দফা বাস্তবায়নে নিবেদিত হয়ে কাজ করবেন। 

মোঃ মনির আকন 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০১৭২৪১৮৩০৩১

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]