চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলাম

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:০৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৯:০৩:০৯ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

প্রায় তিন সপ্তাহ পর চট্টগ্রাম পেল নতুন জেলা প্রশাসক। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি বর্তমানে ফেনী জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।


বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৯ নভেম্বর ফেনীর ডিসি হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।


তিনি সদ্য বদলিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফরিদা খানমকে গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে বদলি করা হয়। এরপর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান ভারপ্রাপ্ত ডিসি হিসেবে রুটিন দায়িত্ব পালন করছিলেন।

একই প্রজ্ঞাপনে আরও তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এর মধ্যে:—


বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক,

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক,

এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]