নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে ও ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে সিলেটের এমসি কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচির আওতায় লিড ব্যাংক হিসেবে কর্মসূচীর আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট'র নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
সেমিনারে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন,যে কোন পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়। নগদ অর্থে পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেকে পরিশোধ সময়সাপেক্ষ ও জটিল। তাই ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে সারাদেশে নানা কর্মসুচী পালন করছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকা ব্যবস্থাপনা ব্যয় কমবে। পাশাপাশি লেনদেন প্রক্রিয়াও সহজতর হবে।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। সেমিনারে এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান হাবিব মনসুর।