আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:২৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১১:২৬:১৪ অপরাহ্ন
 
মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।


প্রসঙ্গত, ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধি এবং ৫০০ টাকার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা সেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের ওপর পুলিশ হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে ও নিন্দা জানিয়ে আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]