হোসেনপুরে বিআরডিবির নব নির্বাচিতদের বরণ।

আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১১:১৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০৫:৫৭:৩৩ অপরাহ্ন
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতি (লিমিটেড) এর নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা বিআরডিবির হল রুমে বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামীম রানার সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিআরডিবির উপ-পরিচালক মো: জহিরুল ইসলাম খান। নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. কফিল উদ্দিন,সদস্য আবু সাঈদ,এসকে শাহীন নবাব,আবদুল হান্নান  এবং আব্দুস সাত্তার প্রমূখ। এ সময় নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার।
০১৭১৮৯০৬৫৮৫

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]