কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় ১৬ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ১৬টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৫টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সমন্বয় সমাজকল্যাণমূলক কার্যক্রমের গতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
তৈয়বুর রহমান
০১৮২৪৯৫১৫১০
কালীগঞ্জ, গাজীপুর
১৪ অক্টোবর ২০২৫