মুলাদীতে শশুর বাড়ীতে নির্যাতনে মেয়ে হত্যা, বিচার চেয়ে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৮:৪৮:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৮:৪৮:৫১ অপরাহ্ন


মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে শশুর বাড়ীর লোকজনের নির্যাতনে মেয়ে হত্যা, আসামীদের দ্রæত গ্রেফতার করে, বিচার চেয়ে বাবা-মা সংবাদ সম্মেলন করেছে। বিগত ৩বছর পুর্বে উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্ব হোসনাবাদ গ্রামের আলমগীর হোসেন বেপারীর কন্যা আখির সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয় চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের আলতাফ দেওয়ানের পুত্র মালয়েশিয়া প্রবাসী সোহাগ দেওয়ানের।


গতকাল সোমবার, বিকাল ৪টায় মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে, শশুর বাড়ীতে মেয়ে হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলনে নিহত আখির বাবা-মা জানান, বিয়ের পর থেকেই যৌতুক সহ বিভিন্ন কারনে আখির উপর চরম নিযৃাতন চালায় শশুর বাড়ীর লোকজন। এরই জেরধরে গত ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে আখিকে মারধর করে মুখে বিষ ঢেলে দেয় শশুর আলতাফ দেওয়ান, দেবর সুলায়মান, শ^াশুরী নিলুফা, ননদ রুনা আক্তার ও নাসিমা আক্তার। এতে করে আখি গুরুতর আহত হয়ে পরলে শশুর বাড়ীর লোকজন আখির পরিবারকে খবর না দিয়ে গোপনে আখিকে হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি দেখে আখিকে বরিশাল সেবাচিমে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।


নিহত আখির বাবা ও মা দাবী করেন, আখি মৃত্যুর আগে তার বাবার কাছে তার শশুর বাড়ীর লোকজনের নির্যাতনের কথা জানিয়েছেন। আখির বাবা আলমগীর হোসেন বেপারীর বেপারী আরও বলেন, আখির শশুর বাড়ীর লোকজন বিয়ের ৩বছরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছে যার কারনে আখি আমার বাড়ীতে চলে এসেছে, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আবারও স্বামীর বাড়ীতে পাঠাতে বাধ্য হই। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমৃলক শাস্তির দাবী জানান নিহত আখির অসহায় বাবা-মা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]