চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এসি বিস্ফোরণ, আহত ৩

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৭:৪৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৭:৪৩:২৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কাজ করার সময় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন শাখাওয়াত, তানভীর এবং মিসকাত। তারা তিনজনই পিডিবির আউটসোর্সিং কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, সকালে চমেক হাসপাতালের ছয় তলায় এসির বক্সের লাইনের মেরামত কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণ ঘটে। এতে পিডিবির তিন আউটসোর্সিং কর্মকর্তা আহত হয়েছেন।” আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি এবং বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]