টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু অবরোধ

আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৬:০৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৬:০৯:৩২ অপরাহ্ন




মোঃ শহিদুল ইসয়াম,
টাঙ্গাইল প্রতিনিধিঃ 
টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।


আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।


স্থানীয়রা জানান, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে শতাধিক মানুষ মহাসড়কে জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টা নাগাদ নেমে আসেন মহাসড়কে এবং টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


আন্দোলনকারীরা জানান, ২০১৫ সালে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সাথে দিতে চেয়েছিল। তখন টাঙ্গাইলবাসী এক সাথে প্রায় ১০ লাখ গণ স্বাক্ষর নিয়ে তার প্রতিবাদে স্মারকলিপি দিয়ে বাতিল করেছিল। এখন পুনরায় আবার ময়মনসিংহ বিভাগের সাথে টাঙ্গাইলকে যুক্ত করতে প্রস্তাবনা দিয়েছে। টাঙ্গাইল জেলার জনগন কোন ভাবেই এটা মেনে নেবে না। আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]