রফিকুল ইসলাম,
কুষ্টিয়া প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতা-কর্মীরা। রোববার (১২ অক্টোবর) বিকাল ৪টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এসময় জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি প্রার্থী আমীর হামজা, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২৪ গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীন ও আহত হলেও আজও জুলাই সনদ ঘোষণা করা হয়নি। পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। উন্নত দেশগুলো এই ব্যবস্থায় এগিয়ে গেছে, কিন্তু আমরা ৫৫ বছর ধরে যে পদ্ধতি অনুসরণ করছি, তা আমাদের দিয়েছে ¯ৈ^রশাসন ও ফ্যাসিবাদ। তাই গ্রæপিং, হানাহানি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন দলটি নেতারা।