ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩৯:০২ অপরাহ্ন



 
মোঃ অপু খান চৌধুরী: ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে শশীদল ইউনিয়নের সালদানদী রেল স্টেশনের পাশ থেকে  দুই নারী মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। 


থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে গতকাল শনিবার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার এস আই আব্দুস সবুর, এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সালদা নদী রেল স্টেশন থেকে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে তিন কেজি করে ছয় কেজি গাজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ বাগড়া এলাকার জসীমউদ্দীনের স্ত্রী নাসিমা আক্তার (৩২)ও নরসিংদী জেলার বিলাসদি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী ফাতেমা বেগম (২৬)।


এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]