কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্ভোধন

আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:২৬:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:২৬:৪৩ অপরাহ্ন
 
 
 
 
 
 
রফিকুল ইসলাম,
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় টাইফয়েড টিকাদান) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালের দিকে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সব ছেলে-মেয়েকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। টাইফয়েড এখন একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারব। তিনি আরও বলেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন খুবই সহজ। ঘরে বসেই অভিভাবকরা সন্তানদের নিবন্ধন করে দিতে পারেন। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 
টিকার নিরাপত্তা নিয়ে ভুল ধারণা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘অনেকে মনে করেন টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এসব অপপ্রচারে কান দেওয়া উচিত নয়। সরকার ও স্বাস্থ্য বিভাগের নিয়মিত তদারকিতে এই টিকা সম্পূর্ণ নিরাপদ। ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা তথ্য অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশু ও প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]