তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ যুবকদেরকে সততা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একদল প্রতিশ্রুতিসীল যুবক তৈরি করতে চাই। যুবকরা হলো একটি জাতীর প্রাণ সত্তা।
যুবকদেরকে যদি সঠিক ভাবে গড়ে তুলা যায়, তবেই একটি মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে তুলা সম্ভব। আমরা যুবকদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এই খেলার মধ্যেমে আমাদের বন্ধন আরো দৃঢ় হবে। আমাদের জাতীয় রত্ন যুবকদের প্রতি অনেক ভালবাসা থাকবে। বাংলাদেশ জাতায়াতে ইসলাম জাংগালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. খাইরুল হাসান এসব কথা বলেন।
রবিবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর এ,এস,এম সেলিম এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহনগর গাছা থানার জামায়াতের আমীর মোঃ মিয়াজউদ্দিন মাস্টার, জর্জ কোর্টের এপিপি এ্যাড. লুৎফর রহমান প্রধান, ইউনিয়ন জামায়াতের আমীর জাকির হোসেন দর্জি, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভুইয়া, সহাকারী সাধারণ সম্পাদক মাওঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত খেলায়, ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশ ৪-০ গোলে ৯ নং ওয়ার্ড ফুটবল একাদশে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।