শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৬:১৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৬:১৮:১৮ অপরাহ্ন

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
 
সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন।
 
সভায় জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।


 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]