বদরগঞ্জে কীটনাশক পানে ইউপি সদস্যের আত্মহত্যা

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:৫৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:৫৫:০৬ অপরাহ্ন
 
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত ইউনুস আলী (৪০) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে।সংসার জীবনে তার স্ত্রী ও দুই সন্তান ছিল

 
শুক্রবার (১০ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

 
জানা গেছে, ইউপি সদস্য ইউনুস আলী পারিবারিক কলহ ও ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে গত বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরের দিন  শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
 
 
লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান(প্রশাসক)  শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছেন।শুক্রবার  দুপুরে চিকিৎসাধীন অবস্থায়  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]