রাজশাহী ও গোদাগাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৫৬:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৫৬:৪৬ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দুই দিন সফরের অংশ হিসেবে শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনে রাজশাহী জেলা এবং গোদাগাড়ী উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মন্ত্রণালয়টির সিনিয়র সচিব মমতাজ আহমেদ।  



সকালে রাজশাহী জেলার জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত, বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড পরিদর্শন শেষে তিনি গোদাগাড়ী উপজেলা ধীনমাটিকাটা ইউনিয়নের উত্তরা শাকপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন ও ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ গ্রহণ এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে সিনিয়র সচিব মাটিকাটা ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।


প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সারাদেশে মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার জন্য। এ কারণে আমরা চাইনা ভাতা পাওয়ার যোগ্য নন এমন কোনো ব্যক্তি এই সুবিধা ভোগ করেন। এসময় ভাতা পাওয়ার উপযোগী নন এমন কেউ এই সুবিধার অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করার অনুরোধ জানান তিনি।


গোদাগাড়ী উপজেলার উপজেলা  নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে, সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মাটিকাটা ইউনিয়নের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]