বাউফলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আইয়ুব বিন মুসার গণসংযোগ।

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:৫৫:৫৮ অপরাহ্ন
 
বাউফল উপজেলা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ বাউফল  সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইউব বিন মুছা'র পক্ষে বাউফল পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

 
আজ শনিবার (১১ অক্টোবর'২৫) সকাল ১১ টায় বাউফল পৌর শহরের গোলাবাড়ি থেকে গণসংযোগ শুরু করে দলীয় নেতাকর্মীরা পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
কর্মসূচীটি বাউফল বাজার, পাবলিক ফিল্ড ও উপজেলা পরিষদ হয়ে ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়।

 
গণসংযোগকালে নেতৃবৃন্দ এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে স্লোগান দেন।

 
এ সময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, অফিস সম্পাদক  মাস্টার আলী হোসাইন, বাউফল উপজেলা সভাপতি মাওলানা মোঃ মুহিবুল্লাহ মাওলানা, সহ সভাপতি আ.ত.ম আমিরুল্লা, সাধারণ সম্পাদক মাওলানা  মোঃ জাকির হোসাইন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক তাইবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  হাফেজ মাওলানা আনিসুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা নুরুল আমিন আজাদী, ছাত্র বিষায়ক সম্পাদক মাওলানা নূরে আলম সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর শাখা সভাপতি হাফেজ মাওলানা ছানাউল্লাহ, দুমকি উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলাল হোসাইন, এছাড়াও খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]