তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
একজন মেসির কারণে আর্জেটিনাকে সারাবিশ^ চিনে। আমরা ফুটবলের মাধ্যমে গাজীপুরকে পরিবর্তন করতে চাই। আমরা ভাল একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চাই। গাজীপুরে কোন ভাল খেলার মাঠ নেই। মাঠ ভাড়া নিয়ে খেলোয়ারা খেলার সুযোগ নিয়ে থাকে। সরাদেশের মধ্যে গাজীপুর একটি অন্যতম জেলা হিসাবে পরিচিত। সারাদেশ থেকে জাতীয় মানের খেলোয়ারা গাজীপুর স্টেডিয়ামে খেলার জন্য আসেন। ১৭ বছর গাজীপুর স্টেডিয়ামটি ছিল মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য। যা থেকে আমরা বেড়িয়ে আসতে পেরেছি। এখন স্টেডিয়ামে সারাক্ষন খেলাধুলা থাকে। শহীদ বরকত স্টেডিয়ামটি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ২৫ বছরের জন্য চুক্তি হয়েছে। তারা মাঠটিকে একটি আর্ন্তজাতিক মাঠ হিসাবে তৈরী করে দিবেন। খেলোধুলার জায়গা না থাকার করণে। আমাদের ছেলেরা এখন নেশা করে ও মাদক ব্যবসা করে। ছেলেরা মাদক নিতে নিতে জীবন শেষ করে দিচ্ছে। তারা পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। মরহুম সিরাজউদ্দিন মোল্লা স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ হান্নান মিয়া হান্নু এসব কথা বলেন।
শনিবার বিকেলে প্রহলাদপুর গজারতলী ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পার্ক মাঠে প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি আতিকউল্লাহ বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন- প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, খেলাটি উদ্বোধন করেন- প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য আনিসুর রহমান খোকন, ধারাবর্ণনায় ছিলেন- নজরুল ইসলাম বাবু প্রমুখ।
উক্ত খেলায় ক্যাপসিটি প্রহলাদপুর স্পোটিং ক্লাব ৩-১ গোলে ভিটিপাড়া ইয়াংস্টার ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।