নেত্রকোণায় ফুটবলের রোমাঞ্চ, মাঠে নামছে নেত্রকোণা ও জামালপুর

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৯:১৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৯:১৭:৩১ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
দেশব্যাপী ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেওয়া ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় আগামীকাল (রবিবার, ১২ অক্টোবর) মুখোমুখি হচ্ছে নেত্রকোণা ও জামালপুর জেলা দল।
 

বিকাল ৩টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘তারুণ্যের উৎসব’-এর অংশ এই টুর্নামেন্ট।

 
প্রথম রাউন্ডে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারিয়ে স্বাগতিকরা এবার জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। অন্যদিকে, জামালপুর দলও প্রস্তুত কঠিন লড়াইয়ের জন্য।

 
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আয়োজকরা দর্শকদের মাঠে এসে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]