মাওলানা মোঃ শাহজালাল আর আমাদের মাঝে নেই

আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৪:২১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৪:২১:০৪ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও লাইব্রেরিয়ান মাওলানা মোঃ শাহজালাল (৫৫) শনিবার (১১ অক্টোবর) ভোরে শিয়ালকাঠী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সেক্রেটারি এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]