বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয় বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো- ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ১১:৩১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ১১:৩১:৪১ অপরাহ্ন

কে এম সোহেব জুয়েল :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই ঁ অংশ। বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। ১/১১ মত ভয়াবহ দুর্যোগ পরিস্হিতিতেও আপনাদের ফেলে চলে যাই নাই অবিরাম আপনাদেরকে নিয়েই মাঠে কাজ করে গেছি। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারন করে কাজ করে গেছি।  এছারাও আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো তার আগৈলঝাড়ার নির্বাচনি এলাকার  এক অনুষ্ঠানে  এসব কথা বলেন , বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল -১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]