কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন -আনিসুর রহমান তালুকদার খোকন

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৯:০৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৯:০৬:১৮ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী (পোশাক) বিতরণ করা হয়েছে।

 
বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকেলে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আনিসুর রহমান তালুকদার খোকন উপহার হিসেবে পোষাক বিতরণ করেন।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ সরদার, পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী ও প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]