বোয়ালখালীতে ৭২ হাজার শিশু পাবে টাইফয়েড টিকা

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:৪৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:৪৯:৫৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

বোয়ালখালীতে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে কো-অর্ডিনেশন-সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা প্রকল্প  কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, প্রেস ক্লাবের সদস্য, এম মনির চৌধুরী রানা, সবুজ অরণ্য, এস এম শাহেন হোসাইন ছোটন, বিপ্লব জলদাশ প্রমুখ।


অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রমে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হবে। উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ৭২ হাজার ৬ শত ৪৩ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৬ টি কেন্দ্রে ৫২ হাজার  ৩ শত ৮৭ জন ও কমিউনিটি ২১১ টি কেন্দ্রে ২০ হাজার ২শত ৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ১২ তারিখ হতে ৩০ অক্টোবর ও কমিউনিটি  কেন্দ্রে  ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]