কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের কমিটি গঠন।

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৬:৪৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৬:৪৪:০৭ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর ২০২৫) তারিখে নেত্রকোণা জেলা শাখার আহবায়ক মোহাম্মদ হায়দার ও সদস্য সচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 
কেন্দুয়া উপজেলার নতুন গঠিত কমিটিতে মোঃ আল-আমিন-কে আহ্বায়ক এবং মোঃ রাফিউল আলম রাফি -কে সদস্য সচিব করা হয়৷ এছাড়া মোঃ রফিকুল ইসলাম পানজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুবেল মিয়াকে সম্মানিত সদস্য হিসেবে রেখে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 
জেলা আহ্বায়ক মোহাম্মদ হায়দার জানান, “কেন্দুয়া উপজেলা কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি-সমর্থিত সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা হবে। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে।”

 
উপজেলার আহ্বায়ক আল আমিন বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত হামলা মামলার শিকার হয়েছি বিএনপিকে মনেপ্রাণে ভালবেসে এসেছি জীবনের শেষ পর্যন্ত বিএনপির সাথে থাকতে চাই , কেন্দুয়া উপজেলায় জাতীয়তাবাদী সমবায়ের দলকে শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলার চেষ্টা করব।


নবগঠিত কমিটির নেতারা বলেন, তারা দলের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমবায়ের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]