মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৬:৪১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৬:৪১:৩০ অপরাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

 
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বিকাল ৫ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 
কাকড়াবুনিয়া ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোসা. রিমন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা নারী ও  শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসা. জেসমিন জাফর।

 
বিশেষ অতিথি ছিলেন, দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার কচি, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী মোসা. রহিমা বেগম, বিএনপি নেতা মো. নাসির তালুকদার প্রমুখ।

 
এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট এবং নারী ও শিশু অধিকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]