উলিপুর ব্রিজের পাশে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের।

আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৫:১৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৫:১৮:২৬ অপরাহ্ন
খালিদ হাসান সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
 সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
 
‎নিহতরা হলেন, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।
‎
 
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি গরু বোঝাই ভটভটি নওঁগা হাটের দিকে দ্রুতগামী অবস্থায় একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
‎
 
‎তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। 



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]