পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরেরর ভান্ডারিয়ায় যুবলীগের ক্যাডার ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মো: বাচ্চু খান ওরফে (কালা বাচ্চু) - কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার মহাসড়ক থেকে আটক করেছে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। বৃহস্পতিবার বিকালে জেলা ডিবি পুলিশের এস আই হাসান জানান, বাচ্চু খান তাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, সড়কে ঝটিকা মিছিল সহ নাশকতার চেষ্টা চালাতে চেয়ে ছিলো বাচ্চু।