তাড়াশে আদিবাসী নারী-পুরুষের মানববন্ধন: ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি।

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ১০:২৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ১০:২৫:১৬ অপরাহ্ন
খালিদ হাসান, সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগীদের পুকুর জোড় করে ভোগদখলের ভিত্তিহীন ও মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা।
‎

‎বুধবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গুড়পিপুল ছয়ঘাটি সুফলভোগী পুকুরের সভাপতি নিরেশ চন্দ্র সেন।


‎লিখিত বক্তব্যে নিরেশ চন্দ্র সেন বলেন, নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের আওতায় গুড়পিপুল ছয়ঘাটি পুকুরটি উপজেলা মৎস্য অফিস থেকে ৩০ জুন’২০২৫ তারিখে বিধি মোতাবেক ডিসিআর কেটে ৩০ জন সুফলভোগী সদস্য মৎস্য চাষ করতে শুরু করি। কিন্তু আমরা গরীব সুফলভোগী সদস্য হওয়ায় ওই পুকুরে মাছ চাষ করতে ব্যর্থ হই। ফলে সকল সুফলভোগী সদস্যদের সম্মতিক্রমে ওই পুকুরটি তাড়াশ যুবদল নেতা রাজিব আহম্মেদ মাসুম ও শুকুর মির্জার নিকট সাব-লীজ প্রদান করি। সাব-লীজ দেয়ার টাকা সকল সুফলভোগী সদস্যদের মাঝে হিস্যানুযায়ী বন্টন করে দেয়া হয়। কিন্তু এলাকার বনমালি, তরনীকান্ত, মধূ, প্রান্ত ও ঈশ্বর নামক স্বার্থন্বেষী ব্যক্তি সুফলভোগী সদস্য না হয়েও ওই দুই যুবদল নেতার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপ-প্রচার চালাতে থাকে। আমরা ওই যুবদল নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা অপ-প্রচার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি তারা ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এদিকে একই দাবীতে সকালে গুড়পিপুল ছয়ঘাটি পুকুরের সুফলভোগী আদিবাসী নারী-পুরুষেরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]