আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি: তামিম

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:১৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:১৬:৫৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক
সরকারি হস্তক্ষেপ আর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল খান। পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক এই অধিনায়ক। আজ বিসিবি নির্বাচনের দিন খবর ছড়ায়, তামিম ব্যালট পেপার নিয়েছেন এবং ভোট দিয়েছেন। তবে এসব খবর ভিত্তিহীন বলে জানালেন তামিম নিজেই।


নিজের অফিসিয়াল পেজবুক পেজে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’ তিনি আরো লেখেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]