গলাচিপায় নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫,০০০ টাকা জরিমানা

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৬:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৬:৪৩:৩৫ অপরাহ্ন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে গলাচিপায় এক হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে গলাচিপা পৌর শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড লিডার রাশেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী দেব দুলাল পালের ‘মেসার্স পাল স্টোর্স’ ও তার গোডাউন এবং মদন পালের দোকান ও গোডাউন থেকে বস্তা ভর্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।


পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জব্দকৃত পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হবে। 


স্কোয়াড লিডার রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন মজুদ করা হয়েছে বলে জানতে পারি। পরে অভিযান চালিয়ে ১২শ ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ব্যবসায়ী মদল পালকে ১০ হাজার ও দেব দুলাল পালকে ১৫ হাজার মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত পলিথিন আইনী প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]