কাউখালীতে ভূয়া এনজিও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৫:০৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৫:০৬:৩৩ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি: 
পিরোজপুরের কাউখালীতে সমাজকল্যান সমিতি নামে এক ভূয়া এনজিও গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে গ্রাহকদের ঋণ দেবার কথা বলে অফিসে আসতে বলেন। যথারীতি যাহারা গ্রাহক সঞ্চয়ের টাকা জমা দিয়েছে তারা এক এক করে মনিকা রানী শীল, রীনা বেগম, মোঃ বাদল, বাচ্চু মোড়ল, মোঃ দুলাল সহ ১০-১৫ জন গ্রাহক অফিসে জড়ো হয়। এর মধ্যে সমিতির ম্যানেজার শামীম ও ফিল্ড অফিসার আনিস তাদেরকে আশ্বাস দেন সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আপনাদের ঋণ দেয়া হবে।



এরপূর্বে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১ লক্ষ টাকার ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়ে ৫ জনের একটি গ্রুপ তৈরি করতে বলেন। প্রতি গ্রুপ থেকে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার টাকা করে সঞ্চয় জমা দিতে বলেন। যথারীতি গ্রাহকরা সঞ্চয় জমা দেয়ার ২দিন পরেই তাদেরকে ঋণ দেয়া হবে বলে রবিবার অফিসে আসতে বলেন। উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মোড় সংলগ্ন যুবরাজ হোসেনের বাসায় অফিস ভাড়া নিয়ে প্রতারক চক্র অফিস পরিচালনা করেন।



গ্রাহকদের এই অফিসেই তারা ঋণ দেবার কথা বলে আসতে বলেন। গ্রাহকরা বিকাল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ম্যানেজার মোঃ শামিম ও ফিল্ড অফিসার মোঃ আনিসের দেখা না পেয়ে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে অঞ্জনা রানী বাদী হয়ে কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তাদের প্রত্যেকের কাছ থেকে ৮ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় নিয়েছে সমিতি। এখন তারা ঋণ না পেয়ে অসহায় অবস্থায় রয়েছে। এনজিও কর্মকর্তাদের সাথে মোটো ফোনে যোগাযোগ করলে মোটো ফোন বন্ধ পাওয়া যায়।


কাউখালী উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান জানান, সমিতিটি নিবন্ধন রয়েছে কিনা এবং কোন প্রকার টাকা লেনদেনের পূর্বে সমাজ সেবা অফিসে এসে এনজিওর নিবন্ধন নিশ্চিত কিনা জেনে তারপর তাদের সাথে কথা বলা উচিত।


এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]