ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে স্বামী-স্ত্রীর ২ বছর কারাদন্ড প্রদান

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:৩৭:৩৪ অপরাহ্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার ভেড়ামারায় এক মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বামী-স্ত্রীর ২ বছর কারাদন্ড প্রদান করা হয়েছে। 
 
রবিবার (৫ অক্টোবর) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকার মোঃ লুকমান ওরফে লুকু (৫০) এর বাড়িতে এ অভিযান পরিচালিত হয়েছে। এলাকাবাসীর লিখিত অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। 
 
 
উক্ত অভিযানে পরিচালনা করেছেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। 
 
কার্যত: অভিযান চলাকালে আসামীগণ ও পরিবারের অন্যান্য সদস্যগণ ধারালো হাসুয়া দিয়ে অভিযানকারী সদস্যদের উপর চড়াও হন এবং তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
 
প্রথম অবস্থায় আসামীগণ অস্বীকার করেন তারা কোন ধরনের মাদক দ্রব্য বিক্রয় করেন না, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রে‘র অনুমতিতে তল্লাশি চালিয়ে ৫ ফাইল টাফেন্টাডল ট্যাবলেট ও বেশ কিছু আলামত পাওয়া যায় মোছাঃ মাজেদা খাতুন (৪০) এর নিকট হতে। আসামীগণকে মাদক সরবরাহ করতেন জনৈক সুমন নামের একজন ব্যাক্তি।
 
পরবর্তীতে আটককৃত মোঃ লুকমান (লুকু) ও তার স্ত্রী মোছাঃ মাজেদা খাতুন তারা মাদক বিক্রয়ের সত্যতা স্বীকার করেন এবং ভূল স্বীকার করেন। 
 
গ্রেপ্তারকৃত মোঃ লুকমান (লুকু)-কে ২ বছর জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ড এবং মোছাঃ মাজেদা খাতুনকে ২ বছর জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস কারাদন্ড আরোপ করা হয়েছে। 
 
এ বিষয়ে ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন জানান, জনস্বার্থে মাদক নিধনে এমন অভিযান অব্যাহত থাকবে। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]