পাবনার ফরিদপুর ডেমড়া টু আতাইকুলার আঞ্চলিক সড়ক তো নয় যেনো মরন ফাঁদ

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১১:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১১:০৯:১৭ অপরাহ্ন
 
সুমন মন্ডল পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর ডেমড়া টু আতাইকুলা সড়ক তো নয় যেনো মরন ফাঁদ। আঞ্চলিক সড়কটির বেশির ভাগ স্থানেই এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। একটু পর পর তৈরি হয়েছে খানা-খন্দ। একটু বৃষ্টির পানিতে ডুবে থাকে খানা-খন্দ। সাধারণ পথচারী, কৃষক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নিত্য দূর্ঘনার শিকার হতে হচ্ছে।
 
স্থানীয়দের ও পাবনা এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে, অনেকদনি ধরে এ সড়কটির কোন সংস্কার হয়নি। কর্তৃপক্ষকে কয়েকবার জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এক বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, এতটাই খারাপ সড়ক যে গাড়ি চালানোই ছেড়ে দিতে। মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে, কিন্তু কারও নজরে আসে না।” স্থানীয়রা সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
 
গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহল।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]